ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন, গণমুখী কর্মকাণ্ড এবং সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা জোগাবে। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্ব এবং তাঁর দেশপ্রেম ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিনাউটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারিজ মেম্বারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমতারা সুলতানা,
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
পড়ুন : ফ্যাসিস্টের লোকজনই ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী ছিল : ইঞ্জিনিয়ার শ্যামল


