বিজ্ঞাপন

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী। গতকাল রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বেগম রোকেয়া পদকের জন্য নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা নির্বাচিত হয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

প্রসঙ্গত, রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল এমন এক সমাজ, যেখানে নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি তুলে ধরেছেন তার গল্প, উপন্যাস ও প্রবন্ধে। নারীশিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করেছেন তিনি। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং ভোটাধিকারের দাবিতে সংগ্রাম—এই বাংলায় সেই লড়াইয়ের পথিকৃৎ ছিলেন রোকেয়া।

পড়ুন: শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন