বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছে, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিবেসে রয়েছেন। তিনি শুক্রবার( ৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীতে পলাশ বাসস্ট্যান্ডে পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমি মানুষটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। মঈন খান দেশের সকল মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতা কামণায় দোয়া চান।
ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, থানা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামণা করে বিশেষ দোয় করা হয়। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়াও দেওয়া হয়।
পড়ুন: শীতের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেখুন: ভারতের শীর্ষ ধনীর ছেলের চিড়িয়াখানা কাণ্ড
ইম/


