জামালপুরের মেলান্দহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা বিএনপি, মেলান্দহ ও হাজরাবাড়ি পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু।
দোয়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সৈয়দ রাশেদুজ্জামান অপু, এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন,
“দলমতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসী আজ মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনায় যুক্ত হয়েছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দেশের মানুষের দোয়া কবুল করবেন। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।”
মেলান্দহ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের পরিচালিত দোয়া মোনাজাতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় মাদরাসা শিক্ষার্থী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশ নেন।
পড়ুন- ঢাকা জার্নালে সেরা প্রতিনিধির পুরষ্কার পেলেন শিমুল অধিকারী সুমন
দেখুন- জেন-জির লাখ লাখ একাউন্ট বন্ধ, সরকারের আইনকে চ্যালেঞ্জ |


