বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া নেমেছে। শহরজুড়ে বিএনপি কার্যালয়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এবং সাধারণ নাগরিকরা গভীর শোক প্রকাশ করছেন। জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয়ভাবে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। সিরাজগঞ্জেও দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে শোক পালন করছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আমরা সবাই ভাষা হারিয়ে ফেলেছি। খালেদা জিয়া শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং গনতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শহরজুড়ে শোকের মধ্যে বিএনপি কর্মীরা পাশাপাশি জনগণকে সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতি একটি শূন্যতার মুখোমুখি হয়েছে, যা আগামী দিনগুলিতে রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে। সিরাজগঞ্জের মানুষ এবং রাজনৈতিক নেতারা মনে করছেন, তাঁর অবদান এবং নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য একটি দিকনির্দেশনার কাজ করবে।
পড়ুন- শীতে কাবু আখাউড়াবাসী


