সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে ডিগ্রীরচর বড় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রসুল মাহমুদ, উপজেলা কৃষকদলের সহ সভাপতি আঃ রাজ্জাক নয়া রাজা, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চরগোয়ালিনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দল ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
পড়ুন-সোনারগাঁয়ে গণসংহতি আন্দোলনের গণভোট পদযাত্রা অনুষ্ঠিত
দেখুন- শোক বইয়ে লিখলেন বেগম জিয়াকে নিয়ে নেতা-কর্মীদের নিজস্ব অনুভূতি


