ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বোয়ালখালী মুন্সিপাড়া জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসা,খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা ও আয়েশা ছিদ্দিকা (রাঃ) ইসলামিয়া বালিকা মাদরাসার আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) মাদ্রাসার মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,বিএনপি নেতা মুসলিম উদ্দিন,আজাদ খাঁন,দৌলত মিয়া,শহীদুল আলমসহ নেতৃবৃন্দরা।
জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিমউল্লাহ,মাওলানা তৈয়ব,খরনদ্বীপ উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইউসুফ বিন ইয়াকুব,ক্বারী জুনায়েদ,আয়েশা ছিদ্দিকা ইসলামিয়া বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা মনসুর,হাজী নুর হোসেন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীসহ অন্যান্যরা।
মোনাজাতে গণতন্ত্রের জন্য লড়াই করে জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে
মোনাজাত পরিচালনা করেন জামিয়া ওয়াহেদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আজিজুল হক ও খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ ইব্রাহীম।
দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, সাবেক সদস্য সচিব এমদাত আনসারি,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মাহফুজুর রহমান, বাবর আলী,এমরান আলী শাহরুখ,মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ রুবেল,ওয়াহিদ আলম,সাইমুল করিম সুমন,জয়নাল আবেদিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু,মনিরুল ইসলাম আজাদ,মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ দিদার,সাহেদ খাঁন,উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম কাজল,মিজানুর রহমান, মাহবুব আলম,আমির হোসেন শিমুল,মোঃ জোবায়েত,ইমরান রানা, মোহাম্মদ হাকিম,মোহাম্মদ হৃদয়সহ অন্যন্যারা।
পড়ুন- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল
দেখুন- ‘এই ট্রাইব্যুনাল মানি না’ এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল: ট্রাইব্যুনাল |


