বিজ্ঞাপন

বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী,

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,০৪,২৮৩ টাকা,
  • ২১ ক্যারেট ১,৯৪,৯৯৯ টাকা,
  • ১৮ ক্যারেট ১,৬৭,১৪৫ টাকা,
  • এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৩৮,৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ১ নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

পড়ুন: পঞ্চগড়ে শীতের আমেজ, তাপমাত্রা ১৪ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন