১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

যশোরের বেনাপোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন সঙ্গী

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকার মুকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাত ৯ টার দিকে শার্শায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বেনাপোল বাসায় ফিরছিলো চয়ন হোসেন ও তার বন্ধু শাহিন হোসেন।

এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা।পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক চয়ন ইসলামকে মৃত ঘোষনা করেন।পরে আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাকের চালক ও সহকারী। জব্দ করা হয়েছে ট্রাকটি। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : http://বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তলসহ আটক ২ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন