১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধারণা করা হচ্ছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য তিনি সীমান্তে গ্রামগুলোতে অবস্থান করছিলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে স্থানীয় জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

এদিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায়ও তাঁর সম্পৃক্ততা ছিল। এসব ঘটনার বিভিন্ন ফুটেজেও তাঁকে দেখা গেছে। শুক্রবার রাতে ৬ নম্বর ওয়ার্ডে ভবেরবেড়ে তাঁকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাঁকে চিনে ফেলেন। একপর্যায়ে জড়ো হতে থাকে স্থানীয়রা ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁকে আটকে রেখে বেনাপোল পোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ‘ইমরানকে আটক করা হযেছে যশোর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হবে। ’

বিজ্ঞাপন

পড়ুন: ভারতে আটক বাংলাদেশী দুই নারী ও এক পুরুষ কে বেনাপোল দিয়ে হস্তান্তর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন