বিজ্ঞাপন

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় পাট বীজ আটক করলো কাস্টমস হাউস

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭.১০ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ১৫ নম্বর শেডে অভিযান চালিয়ে এসব পাট বীজ চালান আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।


জানা গেছে, গত ৮ মার্চ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পণ্যবাহী একটি চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ছিল আরাফাত এন্টারপ্রাইজ এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ছিল কদর অ্যান্ড কোং।


বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন যৌথভাবে কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল।

বর্তমানে সরকার কর্তৃক পাট বীজ আমদানির অনুমোদন না থাকায় এটি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।


বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাসের বীজ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় থাকা ১৭.১০ মেট্রিক টন পাট বীজ জব্দ করা হয়।

পড়ুন- ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষের’ আভাসে তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

দেখুন- ঝালকাঠিতে অ/গ্নি/কা/ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইলেন ভুট্টো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন