বিজ্ঞাপন

বেনাপোল সীমান্তে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক !

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়া থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম , ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম, মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার সিজার মূল্য – ৭,০০,০০০/ টাকা।


বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন- হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেখুন- পদ্মায় বাসডুবির ঘটনায় সর্বশেষ যা জানালেন তদন্ত কমিটির কর্মকর্তাবৃন্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন