বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশী পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (২ মে) সকাল ১২ সময় বিজিবি বেনাপোল সীমান্ত ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র গুলো উদ্ধার করে, তবে এ সময় কোনো অপরাধীকে আটক করা যায়নি।
কার্তুজের বেইসে লেখা “8mm KF” এর অর্থ বিশ্লেষণ করে নিচে দেওয়া হলো 8mm ক্যালিবার (ব্যারেলের ব্যাস) 8mm নির্দেশ করে কার্তুজটির ব্যারেলের অভ্যন্তরীণ ব্যাস ৮ মিলিমিটার। এটি একটি রাইফেল গুলি, এবং সাধারণত 8mm Mauser (বা 7.92mm) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশী পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।
আটককৃত দেশী পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান বিজিবি কর্মকর্তা
পড়ুন: শর্ত শেষ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ
দেখুন: বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ, বাড়ছে দাম
এস


