০৯/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কর্মরত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর–৮৫(১) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরে আয়োজিত এ আলোচনা সভায় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার কথা শোনেন। আলোচনায় উপস্থিত ছিলেন বেনাপোল ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তৈবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক শহীদ আলীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।


মতবিনিময়কালে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বেনাপোল স্থলবন্দরে বর্তমানে পাঁচ হাজারের বেশি শ্রমিক কর্মরত থাকলেও তাদের জন্য কোনো আধুনিক চিকিৎসা সুবিধা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি এমপি নির্বাচিত হতে পারলে বেনাপোল এলাকায় সর্বপ্রথম শ্রমিকদের জন্য একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে।
এছাড়া তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে নির্দিষ্ট বেতনের আওতায় শ্রমিকদের বেতনভুক্ত ব্যবস্থা চালুর আশ্বাস দেন। শ্রমিকদের নিয়েই তার রাজনীতি ও পথচলা—এমন অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন।


আলোচনা সভায় শ্রমিক নেতারা তাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং বিএনপি প্রার্থীর আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান।

পড়ুন- ইন্দুরকানী উপজেলাকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করা হবে: আলমগীর হোসেন

দেখুন- নরসিংদী-৫ আসনে ঘোড়া প্রতীকে লড়ছেন যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন