০৯/০২/২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ডলার পাচার চেষ্টা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস ব্যাগজ স্ক্যানিংয়ের জায়গায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মোঃ আব্দুস সালাম। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্চ হাওলা পাড়ার বাসিন্দা। তার পিতা আব্দুল সামাদ ব্যাপারী।


কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কাস্টমস তল্লাশি কেন্দ্রে যাত্রীটির ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে— কানাডিয়ান ডলার: ৩২ হাজার ২০০, অস্ট্রেলিয়ান ডলার: ৩৬ হাজার ৪০০।যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান,বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রীর কাছ থেকে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়েছে। মুদ্রাগুলো বৈধভাবে ঘোষণার বাইরে বহন করা হচ্ছিল। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অর্থ পাচার রোধে কাস্টমস কর্তৃপক্ষ তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।

পড়ুন- দিনাজপুর ইনস্টিটিউট ও কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতায় কম্বল বিতরণ

দেখুন- ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন