32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোল পুটখালী সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার রাত ১২ টার সময় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ১টি,ম্যাগাজিন ২ টি ও গুলি ৫ রাউন্ড সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলাম (৪০),পিতা আতিয়ার রহমান বাবু, গ্রামঃ পুটখালী উত্তর পাড়া, পোস্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করেন।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২ টার দিকে তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে। পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ কর হয়েছে ।

পড়ুন: নাটোরের চলনবিলে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার

দেখুন: ভারত নাকি পাকিস্তান, সামরিক শক্তিতে কে এগিয়ে? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন