26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেনিনে রাষ্ট্রীয় টিভি দখল করে সরকার উৎখাতের ঘোষণা দিলো একদল সেনা

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে সরকার বিলুপ্তির ঘোষণা দিয়েছে একদল সেনা। তারা নিজেদের পরিচয় দিয়েছে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে। এই গোষ্ঠী দাবি করেছে, তারা দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করেছে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ঘোষণায় সেনা দলটি জানায়, বৈঠকের মাধ্যমে তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রেসিডেন্ট ট্যালন এখন আর দেশের রাষ্ট্রপ্রধান নন। এই সামরিক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল প্যাসকেল টিগ্রিকে।

তবে একই সময়ে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি একটি অভ্যুত্থান চেষ্টা হলেও পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের একটি বড় অংশ এখনও প্রেসিডেন্টের প্রতি অনুগত এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে দেয়া প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন নিরাপদে আছেন এবং নিয়মিত সেনাবাহিনী ধীরে ধীরে পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি একটি ছোট গোষ্ঠীর কাজ, যারা কেবলমাত্র রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানী ও পুরো দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

তবে অভ্যুত্থান ঘোষণাকারী সেনারা দাবি করেছে, তারা দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সব রাজনৈতিক দল স্থগিত করা হয়েছে। এই ঘটনার মধ্যেই ফ্রান্সের দূতাবাস এক্সে জানায়, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছের ক্যাম্প গেজো এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুদানে কিন্ডারগার্টেন স্কুলে ড্রোন হামলা: ৩৩ শিশুসহ নিহত ৫০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন