চরফ্যাশনে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ডিলারসহ ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।অভিযানে চরফ্যাশন সদর এলাকার ওমেরা গ্যাসের এক ডিলারকে ১০ হাজার টাকা অন্য ৭ জন খুচরা ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৪টি মামলা দায়ের করা হয় এবং ৮ জনকে দণ্ডিত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন সাংবাদিককে জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।ভবিষ্যতে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি।
পড়ুন : প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


