আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী এ.কে.এম আফজালুল আনাম বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন মিল মালিক ও শ্রমিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। বুধবার ৪ ফেব্রুয়ারি বোঁচাগঞ্জ উপজেলার বিভিন্ন মিল চাতাল ও রাইস মিল মালিক শ্রমিকদেও নিয়ে তিনি এই মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় কালে আফজালুল আনাম বলেন,”দেশের খাদ্য সরবরাহে মিল মালিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নানা জটিলতার শিকার। বিশেষ করে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে অনেক সময় অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ব্যবসায়িক ক্ষতির নেতিবাচক প্রভাব সরাসরি সাধারণ শ্রমিকদের ওপর গিয়ে পড়ে।
শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “মালিকরা যখন লোকসানে পড়েন, তখন শ্রমিকদের ন্যায্য মজুরি ও পারিশ্রমিক দিতে হিমশিম খান। এর ফলে শ্রমিকদের জীবনযাত্রায় সংকট দেখা দেয়। কাজের গতিধারা বজায় রাখতে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। শ্রমিকদের ন্যায্য মজুরি সঠিক সময়ে বুঝিয়ে দিলে কাজের প্রতি ভালোবাসা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।”
বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিহত করতে আমরা মালিক-শ্রমিক এক হয়ে কাজ করি। একটি বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
পড়ুন- জামায়েত ইসলামী জান্নাতের টিকেট দেয়না, জান্নাতের পথ দেখায়ঃ ভোলায় মুজিবুর রহমান
দেখুন- নির্বাচনের পর ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে ইউনূস সরকার?


