২৫/০২/২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

বোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।

তিনি আরও বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা, বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবেও না।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পড়ুন: দেশের অর্থনীতির কঠিন ও করুণ অবস্থা চলছে : রিজভী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন