১৪/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে ভবনের ছাদে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে আলী সিফাত (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বৃহষ্পতিবার (২৪ জুলাই) পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো কিছুই জানা যায়নি।

বিজ্ঞাপন

নিহত সিফাত পশ্চিম কধুরখীল জামতল নুরুচ্চফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। এক বছর আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে বলে জানা যায়।

নিহতের বোন জানান, ইঞ্জিনিয়ারিং শেষ করে এলাকায় টিউশনি করছে তার ভাই। সকালে সে সুস্থ স্বাভাবিকভাবে ঘর থেকে বের হয়,তার সাথে কারো বিরোধ নেই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মুঠোফোনে জানান,চৌধুরীহাট এলাকায় একটি খুটির সাথে ঝোলানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আপাতত আত্মহত্যার মত লাগছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি, তার ডান হাত প্যান্টের পকেটে ছিল, তাতে একটি ছুরি পাওয়া যায়। ছুরিটি ঘর থেকে আনার কথা স্বীকার করেন নিহত সিফাতের পরিবার। লাশের সুরতহালের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে বলে জানান বোয়ালখালী থানার ওসি।

পড়ুন: রাজবাড়ীতে কিন্ডার এসোসিয়েশনের মানববন্ধন

দেখুন: গ্রেপ্তারের আগে যা বলেছিলেন ডা. সাবরিনা আরিফ চৌধুরী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন