১৪/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে ছাত্রদলের উদ্যােগে শহীদ ওয়াসিম স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাইয়ের শহীদ ওয়াসিম স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ ও পুরষ্কার সম্পন্ন হয়েছে।

বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে উক্ত বৃত্তি পরীক্ষায় প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এরশাদ উল্লাহ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীব এর সভাপতিত্বে, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইরফানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, জাবেদ মেহেদী হাসান সুজন,দিল মোহাম্মদ মঞ্জু,ফজলুল কবির ফজলু, এম.মনসুর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য এরশাদ উল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।তাঁর সেই আদর্শকে অনুসরণ করে ছাত্রসমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে জাতীয়তাবাদী ছাত্রদলকে।

ছাত্ররাই জাতির প্রাণশক্তি, তারা সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে উঠলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার পতনের অগ্রসৈনিক ছাত্রদলের চট্টগ্রাম কলেজ শাখার যুগ্ম সম্পাদক শহীদ ওয়াসিমের আত্মত্যাগকে বুকে ধারণ করে ছাত্রদলকে নেতৃত্ব সৃষ্টি করার আহবান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম, এডভোকেট শামসুদ্দীন চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, হারুন সুজন, গোলাম হোসেন নান্নু, আবু আকতার, বেলাল হোসেন, ইরফান হোসেন, পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাঈল বিন মনির, তারেক রহমান, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, গাজী ইরফান, মোহাম্মদ রোকন, সাকিবুল ইসলাম, আহম্মদ হোসেন জয়, আসিফ, নওশাদ, মাহফুজ ,আলী হায়দার, আরাফাত, রিফাত, মারুফ, মিনহাজ, তানভীর, ফাহিম, হৃদয়, সিহাব, সম্রাট, সালমান, জিহান, সাওন, ফয়সাল, সাইদুল আলম সাওন জুবায়েদ, আসিফ ইসমাম উদ্দীন, অহীদ, জাবেদ, সাজিদ, ইমন, মুবাশ্বির, সিফাত, পাভেল, নজরুল ইসলাম হৃদয়।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন