১৪/০২/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি′র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আলোচনা সভা উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর ও পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, বিএনপি নেতা আবু আকতারসহ অন্যন্যারা।

র‍্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, গত ১৫ বছর লুটপাট, গুম খুন করে দেশান্তরী হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা।আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম-খুন করেছে।ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব অপরাধের বিচার করা হবে বলেও জানান তিনি।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক বলেন,দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা,কারণ তারা জেনে গেছে জনগণ স্বাধীনভাবে অবাধে ভোট প্রয়োগ করতে পারলে জাতীয়তাবাদী দল বিএনপিকেই আগামীতে নির্বাচিত করবে।তাই জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে বলেও জানান দক্ষিণ জেলা বিএনপির এই যুগ্ম আহবায়ক।

আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীতে জেলা, উপজেলা-পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দল,শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,প্রশাসনের জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন