চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পৌরসভা বিএনপির উদ্যােগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার শাকপুরা চৌমুহনী জামে মসজিদ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য মোঃ শওকত আলম সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সরওয়ার আলমগীর, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার,পেয়ার মোহাম্মদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল মাওলানা নুর মোহাম্মদ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

