25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

চট্টগ্রামের বোয়ালখালীর ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে টুন্টু জলদাস (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে টুন্টুকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত টুন্টু জলদাস উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভারাম্বা ঘাট জলদাসপাড়ার মৃত রমনী জলদাসের ছেলে।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে টুন্টুর বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়,গত শুক্রবার (২৭ জুন) টুন্টু শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নিপীড়নের স্বীকার হওয়া শিশুটির মা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আসামী টুন্টকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
উক্ত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন