চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আলোচিত বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরিবার গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে মোট ৫ টি মামলা রয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগও রয়েছে।
জাহেদুল হক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার মরহুম নুরুল হকের সন্তান। তার বিরুদ্ধে ব্যাংকের জমি দখলসহ,পরিবারের সদস্যদের সাথে প্রতারণা করে দলীয় পদ ব্যবহার করে ভাইদের সম্পত্তি দখলের অভিযোগসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
উপজেলা নির্বাচনে বিপুল অবৈধ অর্থের বিনিময়ে নির্বাচিত হওয়ার অভিযোগও ২০২৪ সালের উপজেলা নির্বাচনের সময়ে অন্যান্য প্রার্থীরা অভিযোগ তুলেছিলেন।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

