১৪/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীর শ্রীপুর খরনদ্বীপে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যােগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের নুরুল্লা মুন্সীর হাটে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম,বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা মজিবত উল্লাহ মজু,জাকির হোসাইন, সারোয়ার আলমগীর,আবু আকতার, স্বপন কুমার শীল, মুসলিম মিয়া, জয়নাল আবেদীন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার, সহ সভাপতি দৌলত মিয়া।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, ২০০৮ সালে ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রাম ৮ আসন হতে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নকে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে কেটে নেওয়া হয়েছিল। তা পুনরায় ফিরিয়ে আনতে আমি নিজেই ২০০৮ সালে একবার পরে, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচন কমিশন বরাবর আবেদন করি,কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হাসান মাহমুদকে ভোটার বিহীন নির্বাচিত করতে সেসময়ও খসড়া সীমানা সংশোধনী তালিকা হতে বাদ দেয় তখনকার নির্বাচন কমিশন বলে জানান তিনি। সুসংবাদ হচ্ছে পুনরায় আবেদনের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নকে জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নকে পুনরায় চট্টগ্রাম ৮ বোয়ালখালী সংসদীয় আসনের সাথে সংযুক্ত করে চুড়ান্ত গেজেট প্রকাশ করে,যা অত্র ইউনিয়নের জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে বলেও জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই নেতা এবং তার জন্য বর্তমান সরকারকে তিনি ইউনিয়নবাসীর পক্ষ হতে সাধুবাদ জানান।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী দলের কোন কর্মী অপকর্মে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।তিনি অভিযোগ করেন বোয়ালখালী শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদাবাজি, লুটতরাজ, মামলাবাজি, জুলুম নির্যাতনের রেকর্ড গড়েছিল, এমনকি পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যার উদ্দেশ্য। এরপরেও তিনি সেসব আওয়ামী সন্ত্রাসী নেতাকর্মীদের ক্ষমা করে দেওয়ার কথা জানান।তিনি গুপ্ত সংগঠনের মত কিছু সংগঠন যারা আওয়ামী লীগের আঁচলের তলে এতদিন লুকিয়ে ছিল তারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি বোয়ালখালীবাসীর সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। তারা মুখে বলে একটা অন্তরে ধারণ করে ভিন্নটা,যা ইসলামের নামে প্রতারণার সামিল বলেও উল্লেখ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বৃদ্ধি করতে ইউনিয়নের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন আজিজুল হক চেয়ারম্যান।সারা বাংলাদেশের মধ্যে বোয়ালখালীকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে রুপান্তর করতে হবে বলেও জানান দক্ষিণ জেলা বিএনপির এই যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্য এরশাদ উল্লাহ বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করত আমার ভোট আমি দিব আপনার ভোটও আমি দিব নীতিতে বিশ্বাস করত। নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করতে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। পিআর হচ্ছে পি মানে পেছনে আর মানে রাস্তা। অর্থাৎ তারা পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চায়। দেশবাসী চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এই একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃব্যবস্থা করতে ন্যায়নিষ্ট বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতেই শহীদ ওয়াসিম জীবন দিয়েছেন। বোয়ালখালীর কৃতি সন্তান শহীদ ওমর জীবন দিয়েছেন। শান্ত জীবন দিয়েছেন। তাই প্রার্থীকে নয় দলের প্রতীককে প্রাধান্য দিয়ে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে বলে জানান তিনি। জামায়াত ক্ষমতায় যেতে মিথ্যা প্ররোচনা ও মিথ্যা আশ্বাস দিয়ে ধর্মকে ব্যবহার করছে। ৫ আগস্টের পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য দলকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছিলেন। তাই চট্টগ্রামসহ সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। চট্টগ্রামে ৪ আগস্ট ৪জন বিএনপি নেতার বাড়ি গাড়িতে হামলা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ৫ তারিখ গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে প্রশাসনবিহীন বাংলাদেশে আমরা তার প্রতিশোধ নিতে পারতাম, তবে আমরা নিইনাই কারণ তাতে আওয়ামী লীগের সাথে কোন পার্থক্য বিএনপির থাকতোনা বলেও জানান চট্টগ্রাম মহানগর বিএনপির এই আহবায়ক। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে প্রচার প্রচারণা চালানোর আহবান জানান তিনি। তারুণ্য নির্ভর, অর্থনীতি নির্ভর, বেকারমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান এসময় তিনি।

জনসভায় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব এমদাত আনসারি, নজরুল ইসলাম বাবু, ইসমাইল হোসেন বাদশা, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী মেম্বার, তরিৎ বড়ুয়া, শওকত আলী, মোঃ আলমগীর, এমরান আলী শাহরুখ, বাবর আলী, মাহমুদ উল্লাহ, সালাহউদ্দিন রুবেল, কহিদুল আলম, জয়নাল আবেদিন, সাইমুল করিম সুমন,অহিদুর রহমান, দিদারুল ইসলাম, ওয়াহিদুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু, মনিরুল ইসলাম আজাদ, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব মোঃ জাবেদ, শ্রমিক দলনেতা আক্তার হোসেন, সঞ্জয় দাশ, উপজেলা ছাত্রদলনেতা মাহবুবুল আলম কাজল, মিজানুর রহমান, আমির হোসেন শিমুল, জোবায়েত আকবর।

পড়ুন: চট্টগ্রামে মৎস্যজীবী সমবায় সমিতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন