চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার(১০ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা,১টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ একজন ইয়াবা ডিলারকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন: কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ
দেখুন: লক্ষ্মীপুরে পাঁচ হ/ত্যা: তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ |
ইম/


