১৪/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালীতে গতরাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, বুধবার দিবাগত রাত প্রায় ১.৩০ মিনিটের সময় মাইক্রোবাসে করে ১৫ জন ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। ঘরে ঢুকেই অস্ত্রের মুখে তল্লাশির কথা বলে তারা আবুল কাশেম ও কামরুল ইসলামের পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণের গয়না,২টি স্বর্ণের আংটি,৫ জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ কয়েক লাখ টাকাসহ ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
পরে তারা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনী।
এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য

দেখুন: বিপিএলের শিরোপা কার? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন