১১/০২/২০২৬, ২১:১০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চিঠি‌তে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ দা‌বি ক‌রে ব্যবসায়ীকে অপহর‌ণের অ‌ভি‌যোগ

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় যাহা বক্স(৩৮) না‌মে এক ব্যবসায়ীকে নিজ প্রতিষ্ঠান থে‌কে অপহরণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১৫ জুন) দিবাগত রাত একটার দিকে উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে‌।

যাহা বক্স একই গ্রা‌মের মৃত কুদ্দুস আলীর ছে‌লে। বা‌ড়ির পাশেই তি‌নি প্রান্ত স্টোর না‌মে এক‌টি পাইকা‌রি মু‌দি ‌দোকান চালা‌তেন। ঘটনাস্থল থে‌কে উদ্ধার করা এক‌টি চিঠি থে‌কে অপহর‌ণের বিষয়‌টি ধারণা করছে পু‌লিশ ও প‌রিবার।

চিঠি‌তে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ দা‌বি করা হ‌য়ে‌ছে। পাঁচ দিনের মধ্যে নি‌র্দিষ্ট ঠিকানায় টাকা না‌ পৌছা‌লে লাশ গুম করে দেওয়ার হুম‌কিও দেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আলী হায়দার স্বপন‌কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ। যাহা ব‌ক্সের স্ত্রী সাথী খাতুন ব‌লেন,আমরা সবাই ঘুমা‌চ্ছিলাম।

রাত একটার দি‌কে অপ‌রি‌চিত একজন ব্যক্তি স্যালাইন ‌কেনার জন্য স্বামী‌কে ডাক দেয়। তি‌নি দোকান খু‌লে স্যালাইন দেওয়ার জন্য বাইরে যান। বেশ কিছু সময় পার হ‌লেও তি‌নি ফি‌রে না আসায় তা‌কে খুঁজ‌তে ঘ‌রের দরজা খুলতে গে‌লে বুঝ‌তে পা‌রি বাইরে থে‌কে ছিটকা‌নি আটকা‌নো।

এ সময় আমা‌র চিৎকা‌রে শ্বাশু‌রি এসে ছিটকা‌নি খু‌লে দেয়। স‌ঙ্গে স‌ঙ্গে দোকা‌নে গি‌য়ে আমার স্বামী‌কে আর পাইনি। দোকা‌নের তালা খোলা ছিল এবং ক্যাশ বা‌ক্সও খা‌লি ছিল। এ সময় দোকা‌নের বাইরে বে‌ঞ্চের উপর আঠা দি‌য়ে আটকা‌নো খা‌মের ম‌ধ্যে এক‌টি চি‌ঠি পাই। চি‌ঠি‌তে পাঁচ‌দিনের ম‌ধ্যে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ চাওয়া হ‌য়ে‌ছে। টাকা না দি‌লে আর পু‌লিশ‌কে বল‌লে লাশ পাব না লি‌খে‌ছে। ছে‌লে প্রান্ত জানায়,আমা‌র ঘ‌রের দরজাও বাইরে থে‌কে আটকা‌নো ছিল। বাইরে বে‌ড়ি‌য়ে স‌ঙ্গে স‌ঙ্গে বাবার ফো‌নে কল দি‌য়ে বন্ধ পাই। আজ সোমবার দোকা‌নে হালখাতা ছিল। অন্যান্য দোকা‌নিরা যারা সপ্তা‌হে বা‌কি প‌রিশোধ কর‌তো তারাও টাকা দি‌য়ে‌ গি‌য়ে‌ছি‌লেন। আনুমা‌নিক চার থে‌কে পাঁচ লাখ টাকা ক্যাশ বা‌ক্সের নি‌চে রাখা ছিল। সে টাকাও পাওয়া যায়‌নি। আমরা পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে। পু‌লিশ বাবা‌কে খুঁজ‌ছে।

এদি‌কে এ ঘটনায় আজ সোমবার সকা‌লে বা‌ড়ির সাম‌নে থে‌কে আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের(ইউপি) চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন‌কে থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ। আলী হায়দার ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও জাসদ গণবা‌হিনীর আঞ্চ‌লিক নেতা দা‌বি করা আলী রেজা সি‌দ্দিক কালুর ভাই।

ইসলামী বিশ্ব‌বিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মে‌হেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন,পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ রাখ‌ছে। তাছাড়া উদ্ধার হওয়া চি‌ঠি যাচাই বাছাই করে ধারণা করা হ‌চ্ছে অপহরণ হ‌য়ে‌ছে। ওই ব্যবসায়ীকে উদ্ধা‌রে পুলিশ তৎপর র‌য়ে‌ছে। তিনি ব‌লেন,জিজ্ঞাসাবা‌দের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবা‌দের জন্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে।

এনএ/

দেখুন: রাজবাড়ীতে গরুর ট্রাক খাদে, দুই ব্যবসায়ী নি/হ/ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন