ঢাকার মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা জুলাই মঞ্চ।
আজ শনিবার রাত ৮ টার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে জুলাই মঞ্চ ব্যানারে সারা দেশে চলমান চাঁদাবাজি, হত্যাযজ্ঞ, সন্ত্রাসবাদ কায়েম ও ঢাকায় পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে বর্বরতম হত্যার প্রতিবাদে জানিয়ে মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি শহরের পৌর পার্ক এলাকা প্রদক্ষিন শেষ পূর্নরায় শহীদ মিনারে সমাবেশ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জুলাই মঞ্চের আহ্বায়ক আমিনুর রহমান, মুখপাত্র মোশাররফ হোসেন,মুখ্যপ্রতিনিধি আবুল বাশার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক এস এস মামুন, মুখ্য সমন্বয়ক শাহাজ উদ্দিন রিয়াদসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, ২৪শের জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের বিতারিত করা হলে, নতুন ফ্যাসিস্টের জন্ম হয়েছে। জুলাই অভ্যূত্থানের সাথে বৈঈমানি করে আর কাউকে সন্ত্রাসী, চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
ব্যবসায়ী শোহাগ হত্যার সাথে যারা জড়িত তাদের সকল আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া চলমান নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
পড়ুন: দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেখুন: জাতীয় সংসদের লোগো ও সংসদের প্রবেশের অনুমতি পত্রের অপব্যবহার
ইম/


