রংপুরের বদরগঞ্জে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সম্প্রতি হিন্দুু ব্যবসায়ীর জমি দখল ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে বদরগঞ্জ পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আবু সাঈদের বিরুদ্ধে। ভূক্তভুগি হরেকৃষ্ণ কুন্ডর অভিযোগ বৈধভাবে কয়েক দশক থেকে কেনা জমিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন তিনি। কিন্তু স্থানীয় ওই বিএনপি নেতা জোরপূর্বক জমিটি দখল করতে চাইছেন। স্থানীয়রাও দেখেছেন, তবে মুখ খুলছেননা ভয়ে।
এ ঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশ কার্যত অসহায় বলে জানান তিনি। বর্তমানে তার পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার দাবি ন্যায় বিচারের।
এ বিষয়ে স্থানীয় উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম বলছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, তার বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
পুলিশ বলছে, উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। মানুষের যানমাল নিরাপত্তায় তারা শক্ত অবস্থানে আছেন।
পড়ুন : অনিয়ম-দুর্নীতিতে ভরপুর রংপুরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান


