দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের কর্মঘণ্টা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
পড়ুন : সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়


