২৫/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও তলব করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনাটি ১২ সাংবাদিক ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।’

হিসাব তলব করা সাংবা‌দিকরা হ‌লেন- সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির সাবেক বার্তা প্রধান দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-প্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশ‌তিয়াক রেজা।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

এর আগে, আরও ১০ জন সাংবাদিকের হিসাব তলব করেছিল বিএফআইইউ।

এনএ/

আরও পড়ুন: ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

দেখুন: সাংবাদিক হ ত্যা: চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন