০১/০৩/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়!

Bongo-তে আগামীকাল ১০ জুলাই আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ৯ থেকে ১৬। আবারও আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা।

একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা সহ তাদের সুপরিচিত সঙ্গীরা। ব্যাচেলরদের এই নতুন হট্টগোলে সামিল হতে আপনি তৈরি তো?
“ব্যাচেলর পয়েন্ট সিজন ৫”-এর ৯ থেকে ১৬ পর্ব মুক্তি পাচ্ছে আগামীকাল ১০ জুলাই, শুধুমাত্র Bongo-তে।

বিজ্ঞাপন

পড়ুন : জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন