বিজ্ঞাপন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামী সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৪ মে) বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, আব্দুর রাজ্জাক ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডন থেকে এক ই-মেইল বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল থেকে পদত্যাগ করেন।

আব্দুর রাজ্জাক সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন।

পড়ুন : স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার আর নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন