২৫/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাকসু নির্বাচনের তফসিল ফের পরিবর্তন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল তৃতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর ভোটার তালিকায় আপত্তি নেওয়া হবে। এরপর ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ১৮ ও ২১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (ডোপ টেস্টের রিপোর্টসহ) গ্রহণ করা হবে। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী বছর ২০২৬ সালের ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বলেন, ‘২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় অসংখ্য অসংগতি থাকায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হলেও পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে ২০ নভেম্বর ও ৩ ডিসেম্বর দুবার তফসিল পরিবর্তন করা হয়। পরে ১ ডিসেম্বর বিকেলে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতি থাকার কারণ দেখিয়ে তফসিল স্থগিত করে ব্রাকসু নির্বাচন কমিশন।

সর্বশেষ ঘোষণাকৃত তফসিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। কিন্তু নির্বাচন কমিশন অনুপস্থিত থাকায় কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ

আর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন