বিজ্ঞাপন

ব্রাজিল-আর্জেন্টিনা দলে চোটের হানা

আগামীকাল বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর অরল্যান্ডোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। লাতিনের আরেক জায়ান্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্সে ২৭ মার্চ মৌরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে খেলবে। এই প্রীতি ম্যাচগুলোর আগে দুই লাতিনের দুই পরাশক্তিই চোটের মধ্যে পড়েছে। চোটের কারণে উভয় দলের প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে তিনজন ছিটকে গেছেন।  

বিজ্ঞাপন

হাঁটুর চোটের কারণে ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারা ক্যারাবাও কাপের ফাইনালে চোট পান আর্সেনালের এই সেন্টার ব্যাক। পুরো সময় মাঠে থাকলেও খেলা শেষে হাঁটুতে চোট পাওয়ার কথা জানান তিনি। তাঁর বদলি হিসেবে অবশ্য কাউকে ডাকেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালের পর হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানান মাগালায়েস। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। তাঁর জায়গায় বদলি হিসেবে কাউকে ডাকা হবে না। এ ছাড়া চোটের কারণে আগে থেকেই স্কোয়াডে ডাক পাননি এদার মিলিতাও, ব্রুনো গুইমারেস ও এস্তেভাও। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর তো চোটের কারণে বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে গেছে।

রক্ষণভাগ নিয়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনাও। ঘরোয়া লিগে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলার সময় রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটে পড়ে ছিটকে গেছেন। রোববার এস্তুদিয়েন্তেসের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। তাঁর বদলে ডাকা হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের রাইটব্যাক নাহুয়েল মলিনাকে। স্প্যানিশ ক্লাবের হয়ে দারুণ ছন্দে আছেন তিনি। চোটের কারণে সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে। 

অলিম্পিক মার্শেইয়ের এই খেলোয়াড়ের বদলে রিভার প্লেটের সেন্টারব্যাট লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে ডেকেছে আর্জেন্টাইন ম্যানেজমেন্ট। আর চোটের কারণে স্কোয়াডে জায়গাই পাননি তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।   

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছে বোর্ড সভাপতির সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি।

পড়ুন:ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন