বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাস খাদে পড়ে ৩০ শ্রমিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিক বাহী বাস খাদে পড়ে ৩০জন যাত্রী আহত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, কুট্রাপাড়া এলাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে একটি বাস প্রতিদিন শ্রমিক নিয়ে আসেন। সোমবার সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

পড়ুন: কুমিল্লায় ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার আতশবাজি উদ্ধার, গ্রেফতার ১

দেখুন:ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন