বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির মনোনয়ন পেলেন মাহদী-আতাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, প্রাথমিক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে দুটি প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকী আসন গুলোতে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন