বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, এক লাইনে আপ-ডাউন

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার পর ৩টা ২০ মিনিটে রেলক্রসিংয়ের কাছে ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, কী করণে বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ফেসবুকে কমেন্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন