ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের ২টি চাকা লাইনচ্যুত হয়।
জানা গেছে, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় চাকা দুটি লাইনচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ট্রেন চাকাদুটি লাইনচ্যুত হওয়ার বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তাড়াহুড়ো করে যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
এস/


