২৬/০২/২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধের হাতের কবজি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে মো. ইদ্রিস মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের কবজি কেটে বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এ হামলার ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর ইউনিয়নের রেলওয়ের মালিকানাধীন একটি পুকুর নিয়ে ইদ্রিস মোল্লা ও ইছাম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এর আগেও দুই পক্ষে সংঘর্ষ হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন রবিবার দুপুরে সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মোল্লার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, মেহেদী হাসান ও পেয়ারা বেগম নামে আরো চারজন আহত হন।

স্থানীয় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, রেলওয়ের একটি পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন