ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীর পানিতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মিষ্টার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, গ্রামের চারপাশে বাক-লঙ্গন নদী ঘেরা৷ তানিশা ও তাবাসসুম একই বাড়ির বাসিন্দা। তারা শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীর তীরে ঘাটলায় বসা ছিল। এর কিছুক্ষণ পর নৌকায় থাকায় কিছু লোক নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ দেখতে পায়।
তিনি আরও জানান, শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: ফারাবিকে মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
এস/


