২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।  আজ(৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। তারা সম্পর্কে দুজনে মামাতো- ফুফাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে দুই শিশু পুকুর পাড়ে খেলাধূলা করছি। খেলাধুলার সময় অসাবধানতাবশত ওই দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে তাদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে। তাদেরকে দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন,হাসপাতালে আনার আগেই ঐ দুই শিশুর মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিলো না।

বিজ্ঞাপন

পড়ুন :ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন