১১/০২/২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বগি রেখে যাওয়া সেই ট্রেনের নদীর উপর সেতুতে হলো ইঞ্জিন বিকল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর সেতুর মাঝে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সোমবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। এরআগে, এই ট্রেনে চলন্ত অবস্থায় আশুগঞ্জ রেল স্টেশনের আউটারে ৫ বগি বিচ্ছিন্ন ফেলে চলে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুুহুর্তে ট ও ঠ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পিছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। পরে ট্রেনে বাকি অংশ নিয়ে আশুগঞ্জ স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে মেঘনা নদীর রেলসেতুর ওপর এর ইঞ্জিন বিকল হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, বগি ফেলা যাওয়া বাকি অংশ নিয়ে ট্রেনটি যাওয়ার সময় মেঘনা সেতুর উপর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে এখন এক লাইনে ট্রেন চলাচল করছে।

বিজ্ঞাপন

পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বগি রেখেই চলে গেল ট্রেন!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন