ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে ডোবা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে নজর আলী মিয়া ও তার স্ত্রীকে নিয়ে কচুরিপানা তুলছিলেন। ওই সময় বজ্রপাতে তাঁরা দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। তার স্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

