ব্রাহ্মণবাড়িয়ায় শহরের একটি বাজারের দোকানের সামনে অভিযান চালিয়ে ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আনন্দবাজারের একটি দোকানের সামনে থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি ওজনের ১২টি মোট ৬০০ কেজি চাল ছিল। চাল গুলো হতদরিদ্র নারীদের বিতরণের ছিল। জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
বিজ্ঞাপন
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল


