বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সাথে গঙ্গাস্নানে এসে ডুবে শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সাথে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে অর্পনা সূত্রধর (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে৷ শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অবশেষে বিকেলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে দমকল বাহিনীর সদস্যরা।

এরআগে, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গোকর্ণঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ অর্পনা সূত্রধর জেলা সদরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রাজা মিয়া জানান, ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়। এতে অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় বাবা-মায়ের সাথে আসা অর্পনা সূত্রধর নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়৷ খবর দিলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। দিনব্যাপী অভিযান চালিয়ে তারাও উদ্ধার করতে পারেনি। বিকেলে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ভোগান্তিতে যাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন