১১/০২/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেলার নবীনগর উপজেলার লাপাংয়ের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), একই উপজেলার নারায়ণপুরের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৯) ও ফেনী জেলা সদরের দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়েরের ছেলে নুরুল আলম(৫৫)।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নবীনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানীগঞ্জ অভিমুখী যাচ্ছিল। পথিমধ্যে ইব্রাহিমপুর বাজার বাঁশবাজার হতে এতিমখানা রোডের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দুরন্ত পরিবহনের বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। ওসি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ গুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালা শুরু

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন